শিকারিদের হাত থেকে রক্ষা পেলো বিলুপ্তপ্রায় ৩০টি পাখি

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ১৭:৫৭আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৭:৫৭

ঝিনাইদহে শিকারের সময় চোরা শিকারিদের হাত থেকে উদ্ধার হওয়া ৩০টি বিলুপ্তপ্রায় পাখি অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) দুপুরে সদর উপজেলার রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়।

এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট যশোরের বেনাপোল ইনচার্জ জাহাঙ্গীর আলম, ঢাকা ইউনিটের সদস্য জাহিদুল ইসলাম, পরিবেশবিদ জহির রায়হান ও তপু রায়হান উপস্থিত ছিলেন।

জহির রায়হান জানান, শনিবার গভীর রাতে কুমড়াবাড়িয়া ইউনিয়নের কাটিয়ারবিলে চোরা শিকারিরা পাখি শিকার করছে এমন খবরে এলাকাবাসীর সহযোগিতায় কাদাখোচা, জলময়ুরসহ তিনটি প্রজাতির ৫৮টি পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে জালে জড়িয়ে ২৮টি মারা গেলে ৩০টি পাখি অবমুক্ত করা হয়। সেই সঙ্গে জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের দিঘির কুমিরকে নেওয়া হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের