অবৈধভাবে বালু উত্তোলন, ৮ ড্রেজার মেশিন জব্দ

বগুড়া প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ১৭:৪৭আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৭:৪৯

বগুড়ার সারিয়াকান্দির জোড়গাছা গ্রামে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত আটটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ বালু জব্দ করেছেন। আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম এ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্র ও স্থানীয়রা জানান, উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা গ্রামের হবিবর রহমানের ছেলে আমিনুল মণ্ডল ও জুয়েল মণ্ডলসহ কয়েক ব্যক্তি সাত বছর ধরে বাঙালি নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। তারা গত একমাস ধরে জোড়গাছা গ্রামে বাঙালি নদীতে কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে করে আসছিলেন। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বাঙালি নদীর গতিপথও পরিবর্তিত হয়ে যায়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কয়েক ঘণ্টার অভিযানে ঘটনাস্থল থেকে আটটি ড্রেজার মেশিন, ১০০ ফুট পাইপ এবং প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। আদালত জব্দ করা বালু স্থানীয় ইউনিয়নের সদস্য আবদুর রাজ্জাকের জিম্মায় দেন।

রেজাউল করিম জানান, এ উপজেলায় কোনও অনুমোদিত বালুমহাল নেই। অসাধু ব্যক্তিরা প্রশাসনকে ফাঁকি দিয়ে বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন। জেলা প্রশাসক জিয়াউল হকের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালন করা হয়েছে। এতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান