মানিকগঞ্জে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি  
১০ এপ্রিল ২০২২, ১৬:২৯আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:২৯

মানিকগঞ্জের সিংগাইরে পূর্ব শত্রুতার জের ধরে কাঠমিস্ত্রিকে হত্যার দায়ে চন্দ্রলাল অধিকারী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুর সোয়া ২টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত চন্দ্রলাল অধিকারী জেলার সিংগাইর উপজেলার স্বরুপপুর এলাকার মৃত কুমেদ অধিকারীর ছেলে। একই মামলা থেকে খালাস পায় স্বরুপপুর এলাকার আবুল চন্দ্র রায় এবং নিমাই চন্দ্র রায় নামে অপর দুই ব্যক্তি।

মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে স্বরুপপুর গ্রামে বিমল মণ্ডলকে মারধর করে করেন আসামি চন্দ্রলাল অধিকারীসহ আরও কয়েকজন। এ ঘটনার পর বিমলকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর এ ঘটনায় বিচার চেয়ে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করে বিমলের বাবা কুসাই মণ্ডল। আদালতের বিচারক মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

মামলায় আইনজীবী ছিলেন– রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট নিরঞ্জন বসাক ও আসামিপক্ষে শিবেন্দ্র কুমার নাগ।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম