মুন্সীগঞ্জে নিখোঁজের এক দিন পর নিরব (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মালির পাথর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুক্তারপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইউনুছ আলী এ তথ্য নিশ্চিত করেন।
নিহত নিরব মালির পাথর গ্রামের মো. শিপনের পুত্র।
ক্তারপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইউনুছ আলী জানান, নিরব শুক্রবার নিখোঁজ হয়। শনিবার বিকেলে স্থানীয়রা মালির পাথর গ্রামের মোকলেছের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/আরএ/







