২ বছর পর চট্টগ্রামে জব্বারের বলী খেলার ১১৩তম আয়োজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ এপ্রিল ২০২২, ২১:০৭আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২১:০৭

চট্টগ্রামে এবার ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলার ১১৩তম আয়োজন হবে। শনিবার (১৬ এপ্রিল) আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা এবং মেলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী এ ঘোষণা দেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘আগামী ১২ বৈশাখ (২৫ এপ্রিল) আবদুল জব্বারের বলী খেলা হবে। তবে এবার লালদীঘি মাঠে নয়, খেলা হবে মাঠের সামনের খোলা জায়গায়। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত হবে এ বলী খেলা। এর আগে পাঁচ দিন মেলা হলেও এবার হবে তিন দিন। ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে এ মেলা।’

মেলা আয়োজক কমিটির সভাপতি ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘প্রতি বছর লালদীঘি ময়দানে জব্বারের বলী খেলা হয়ে থাকে। লালদীঘি মাঠ থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লালদীঘি মাঠে ঐতিহাসিক ছয় দফার স্মৃতি সংরক্ষণে একটি স্মৃতি মঞ্চ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘১৯০৯ সালে এই মেলার আয়োজন শুরুর পর কখনও বন্ধ হয়নি। তবে গত দুই বছর করোনা মহামারির কারণে মেলার ১১১ ও ১১২তম আসর বাতিল করা হয়েছিল।’

ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলী খেলা। এরপর ২০১৯ সাল পর্যন্ত প্রতি ১২ বৈশাখ লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হতো জব্বারের বলী খেলা। এই বলী খেলাকে কেন্দ্র করে লালদীঘির আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বসতো মেলা। মেলায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটতো।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী