বগুড়ায় কালবৈশাখীতে একজনের মৃত্যু, ফসলের ব্যাপক ক্ষতি

বগুড়া প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ১৫:৩৩আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:৩৩

বগুড়ায় মৌসুমের প্রথম কালবৈখাশী ঝড়ে নন্দীগ্রামের ভাটগ্রামে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে রেজাউল হোসেন (৪৫) নামে এক কৃষক মারা গেছেন। এ ছাড়া ঝড়ে বিভিন্ন এলাকায় জমিতে থাকা বেরোধান ও আমসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া আবহাওয়া অফিসের সূত্র ও নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান জানান, বুধবার সেহরির পর ফজরের নামাজে আগে সাড়ে ৪টার দিকে জেলার ওপর দিয়ে প্রথম কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে ভাটগ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে কৃষক রেজাউল হোসেন তার স্ত্রী বাড়ির উঠানে থাকা গোবরের খড়ি ঘরে তুলছিলেন। এ সময় সজনে গাছের একটি মোটা ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বজ্রসহ ঝড় ও বৃষ্টিতে বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় জমিতে ধাকা আধাপাকা বোরো ধান, আম, লিচুসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে নন্দীগ্রাম উপজেলায়। এখানে অনেক জমির ধান মাটির সঙ্গে মিশে গেছে।

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, বৃষ্টি ও ঝড়ে কিছু জমির বোরো ধান হেলে পড়েছে। তবে এতে ফলনের তেমন ক্ষতি হবে না।

বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ সজীব হোসেন জানান, বুধবার ভোর ৪টা ২২ মিনিট থেকে ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। সকাল সোয়া ৭টা পর্যন্ত ২৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩ নটিক্যাল মাইল।

তিনি আকাশে কালো মেঘ দেখলে ও ঝড়ের সময় জনগণকে ঘরে থাকতে পরামর্শ দিয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের তিন গ্রাম, গোটা এলাকা বিদ্যুৎহীন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম