এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে কলেজ শিক্ষকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ১৫:১১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৫:১৩

এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে কলেজ শিক্ষকদের মানববন্ধন উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ও ফিন্যান্স ব্যাংকিং বীমা বিষয়ের কলেজ শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সকালে শহরের পায়রা চত্বরে এ মানবন্ধন কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ জেলা উৎপাদন ব্যবস্থাপনা ও ফিন্যান্স শিক্ষক পরিষদ।

ঘণ্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কুমার মল্লিক, জেলা অধ্যক্ষ পরিষদের সভাপতি আমিনুর রহমান টুকু, জেলা উৎপাদন ব্যবস্থাপনা ও ফিন্যান্স শিক্ষক পরিষদের সভাপতি বাবলু কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, প্রভাষক সাবিক মোহাম্মদ আল হাসান, মনিরুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ও ফিন্যান্স ব্যাংকিং বীমা এবং আইসিটি বিষয়গুলোকে প্রাথমিক অনুমোদন দিয়ে শিক্ষক নিয়োগ দিতে বলা হলেও আজ পর্যন্ত নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেননি। যে কারণে এসকল শিক্ষকবৃন্দ মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা অবিলম্বে এসকল শিক্ষকদের এমপিও ভুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান