ডাব পাড়তে গাছে উঠে পা ফসকে ইমামের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২২, ১৭:৫২আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৭:৫২

মাদারীপুরের কালকিনিতে নারিকেল গাছ থেকে পড়ে হাফেজ মোহাম্মদ রাসেল সরদার (২১) নামে একজন মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ইমাম ওই এলাকার আউলিয়ারচর গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে। তিনি মধ্যেরচর গ্রামের আশরাফুজ্জামান ফকিরের বাড়ির মসজিদের ইমাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ফকিরের বাড়ি এলাকার একটি গাছ থেকে ডাব পাড়ার জন্য গাছে ওঠেন রাসেল। সে সময় পা ফসকে গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিন। খবর পেয়ে উপজেলার খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. এমদাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে খাশেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এমদাদ হোসেন বলেন, ‘নারিকেল গাছ থেকে পড়ে ইমাম হাফেজ মোহাম্মদ রাসেল সরদার মারা গেছেন শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং লাশ উদ্ধার করি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান