কুষ্টিয়ায় সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় দুটি মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
০৪ মে ২০২২, ১১:৫৭আপডেট : ০৪ মে ২০২২, ১১:৫৭

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে চার জন নিহতের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, মঙ্গলবার (৩ মে) মামলা দুটি করেন নিহত মতিয়ার মণ্ডলের ভাই আশরাফুল এবং নিহত রহিম মালিথার ছেলে রফিকুল।

মামলায় ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত উল্লাহকে প্রধান আসামি করে ৬৭ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিসকে প্রধান আসামি করে ২৭ জনের বিরুদ্ধে অপর মামলাটি করা হয়।

ওসি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো আস্তানগর গ্রাম পুরুষশূন্য রয়েছে। যেকোনও মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত রয়েছেন সেখানকার সাধারণ মানুষ।

সোমবার বিকালে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত উল্লাহ এবং আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি সদস্য ফজলু মণ্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ফজলু মণ্ডলের ছোট ভাই কাশেম মণ্ডল, ভাতিজা লাল্টু মণ্ডল ও মতিয়ার মণ্ডল এবং কেরামত উল্লাহ সমর্থিত রহিম মালিথা নিহত হন।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম