বিদ্যালয় কর্তৃপক্ষের ভুলে প্রবেশপত্র আসেনি দুই পরীক্ষার্থীর

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:২৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:৩৩

বিদ্যালয় কর্তৃপক্ষের ভুলে প্রবেশপত্র আসেনি দুই পরীক্ষার্থীর কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হোগলাকান্দি উচ্চ বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র পাননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেন।
হোগলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকিল উদ্দিন বিদ্যালয়-কর্তৃপক্ষের ভুলের কারণে শিক্ষার্থীদের প্রবেশ পত্র আসেনি বলে স্বীকার করেন। তিনি সময়মতো প্রবেশপত্র সংগ্রহের আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হোগলাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ৯৯ শিক্ষার্থী ফরম পূরণ করে। তাদের মধ্যে ৯৭ জনের প্রবেশপত্র আসলেও দুইজনের আসেনি।
ফরম পূরণে ভুল হওয়ায় মানবিক বিভাগের মো. শরিফ খানের  ও এক বিষয়ের টাকা জমা না দেওয়ায় ব্যবসায় শিক্ষা বিভাগের আনিসুর রহমানের  প্রবেশপত্র আসেনি বলে জানা যায়।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার পরীক্ষার্থী শরিফ খান হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এক অভিযোগ পত্র দায়ের করেন।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগপত্র পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম