সাবেক ওসি ও তার ৩ ছেলের বিরুদ্ধে দুদকের মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ মে ২০২২, ১৫:৪০আপডেট : ৩০ মে ২০২২, ১৫:৪০

ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার সাবেক ওসি গোলাম সরোয়ার ও তার তিন ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়।

সোমবার (৩০ মে) দুপুরে ময়মনসিংহের বিশেষ আদালতে দুদকের উপ-পরিচালক রামপ্রসাদ মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ মামলার আসামি ওসি গোলাম সরোয়ারের তিন ছেলে হলেন– এনামুল হক, নাজমুল হক ও মঞ্জুরুল হক মামুন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক রামপ্রসাদ মণ্ডল জানান, অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার সাবেক অবসরপ্রাপ্ত ওসি গোলাম সরোয়ার ও তার তিন ছেলের বিরুদ্ধে তদন্তকাজ চলে আসছিল। তদন্তে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আদালত এখনও কোনও মতামত কিংবা নির্দেশনা দেননি।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ওসি গোলাম সরোয়ার জানান, তিনি কোনও দুর্নীতি করেননি এবং জ্ঞাত আয় বহির্ভূত কোনও সম্পদ অর্জন করেননি। অভিযোগের বিষয়টি আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হবে।

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী