ভূমিহীনদের পুনর্বাসন ও পণ্যের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
৩০ মে ২০২২, ১৮:৫৬আপডেট : ৩০ মে ২০২২, ১৮:৫৬

ভূমিহীন ও গৃহহীনদের উচ্ছেদ বন্ধ তাদের পুনর্বাসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন হাজারো ভূমিহীন মানুষ। সোমবার দুপুরে রংপুরের ভূমিহীন ও গৃহহীন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে প্রায় দু হাজার নারী-পুরুষের বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাছারিবাজার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। ভূমিহীন আন্দোলনের নেতা চাঁন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু, ভূমিহীন আন্দোলনের সংগঠক শাহিদুল ইসলাম সুমন, জুবায়ের আলম জাহাজী, শাহনেওয়াজ শুভ, মর্জিনা বেগম, কোহিনুর বেগম, শেফালী খাতুন, রুপানা বেগম, ফাতেমা আক্তার, রোকেয়া খাতুন, লিয়ন খান প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শুধু বিভাগীয় নগরী রংপুরের বিভিন্ন বস্তি ও রেললাইনের ধারে দেড় লাখেরও বেশি সহায়-সম্বলহীন মানুষ মানবেতরভাবে দিনযাপন করেন। তাদের কারোই বাস্তুভিটা বা থাকার জায়গা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ভূমিহীনদের পুনর্বাসন করা হবে, কিন্তু তার ঘোষণার বাস্তবায়ন নেই। জেলা প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। উল্টো ভূমিহীনদের পুনর্বাসন না করে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তারা অবিলম্বে সব ভূমিহীনকে পুনর্বাসন করার দাবি জানান।

তারা বলেন, পুনর্বাসন মানে শুধু থাকার ঘর নয়, সঙ্গে কাজ ও খাদ্যের নিরাপত্তা দিতে হবে। রংপুর সিটি করপোরেশনের যেসব খাসজমি প্রভাবশালীদের দখলে আছে তা উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বরাদ্দ করার দাবি জানান তারা।

দ্রব্যমূল্য কমানোর দাবি করে তারা বলেন, সরকার বাজার সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম কমাতে হবে এবং শ্রমজীবী, নিম্ন আয়ের মানুষকে রেশন দেওয়ার দাবি জানান তারা।

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী