শিশুর গলা কেটে বস্তায় ভরে ডোবায় ফেললেন সেলুন ব্যবসায়ী 

বরিশাল প্রতিনিধি
৩১ মে ২০২২, ১৩:৪৫আপডেট : ৩১ মে ২০২২, ১৩:৪৫

নিখোঁজের চার দিন পর বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়নের নাতারকান্দি গ্রামের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় দীপ্ত মন্ডল (৮) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে তিন জনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নিহত দীপ্ত ওই গ্রামের মিষ্টির দোকানের কর্মচারী দীপক মন্ডলের ছেলে এবং তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গ্রেফতারকৃতরা হলেন একই এলাকার বাসিন্দা রতন বিশ্বাস, তার স্ত্রী ইভা ও রতনের দোকানের কর্মচারী নয়ন শীল।
 
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আর্শেদ আলী বলেন, শুক্রবার (২৭ মে) রাতে দীপ্ত নিখোঁজ হয়।ওই রাতে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি বাবা-মা। পরদিন ২৮ মে বাবা দীপক উজিরপুর থানায় জিডি করেন। এলাকাবাসীর বিভিন্ন তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে রতন ও নয়নকে জিজ্ঞাসাবাদ করলে দীপ্তকে গলা কেটে হত্যার কথা স্বীকার করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকালে নাতারকান্দি গ্রামের হাফিজুুর রহমানের বাড়ি সংলগ্ন এলাকার ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় দীপ্ত মন্ডলের লাশ উদ্ধার করা হয়। এ সময় রতনের স্ত্রী ইভাকেও গ্রেফতার করা হয়।
 
স্থানীয় ইউপি সদস্য নিখিল চক্রবর্তী বলেন, সোমবার রাতে হারতা বাজারে রতন সেলুন ধোয়ামোছা করছিলেন। ওই সময় এলাকাবাসী সেলুনে পচা দুর্গন্ধ ও রক্ত দেখতে পান। এরপর রতন ও নয়নকে এলাকাবাসী আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান ২৭ মে দীপ্তকে গলা কেটে হত্যা করে দোকানের মধ্যে রাখা হয়। পরবর্তী সময়ে দুর্গন্ধ ছড়ালে সোমবার বস্তাবন্দি লাশ ড্রামে ভরে তারা দুই জন এবং রতনের স্ত্রী নিয়ে ডোবায় ফেলে দেন। এ ঘটনায় রতনের শ্যালকও জড়িত রয়েছেন।
 
নিখিল চক্রবর্তী আরও বলেন, আমাদের ধারণা নয়নের সঙ্গে দীপ্তর মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। হয়তো দীপ্ত তাদের বিবাহবহির্ভূত সম্পর্ক দেখে ফেলায় সেলুনে আটকে দীপ্তকে হত্যা করে লাশ বস্তায় ভরে রাখেন নয়ন। পরবর্তীতে সময়ে বিষয়টি রতনকে জানালে তাদের সহায়তায় লাশ ডোবায় ফেলা হয়।দীপ্তর গলায় ও নাকের ওপর অস্ত্রের আঘাত রয়েছে।
 
নিখিল চন্দ্র বলেন, রতনের দাবি হত্যাকাণ্ডের সঙ্গে তিনি কিংবা তার স্ত্রী জড়িত নন। লাশ থেকে দুর্গন্ধ বের হওয়ার পর বিষয়টি জানতে পারেন। এরপর তারা কাউকে কিছু না বলে লাশ সরাতে নয়নকে সহায়তা করেন।
 
এদিকে, এ ঘটনায় সকালে হারতা বাজারে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। তারা এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান।

ওসি আর্শেদ আলী বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। দীপ্তর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

/এএম/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান