বিএনপির ২ পক্ষের কর্মিসভাকে কেন্দ্র করে ১৪৪ ধারা

বরগুনা প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৯:৪৫ আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৯:৪৫

বরগুনার বেতাগীতে একই দিনে বিএনপির দুটি পক্ষ কর্মিসভা আহ্বান করেছে। এ নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন এ নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। রবিবার (৩ জুলাই) দুপুর আড়ইটায় উপজেলার পৌর শহরে মাইকিং করে এ নিষেধাজ্ঞার বিষয়টি প্রচার করা হয়।

ইউএনও নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় একই সময় এবং কাছাকাছি স্থানে বিএনপির দুটি পক্ষ কর্মিসভা আহ্বান করেছে। তাই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে বলে প্রশাসন মনে করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার পৌর শহরের আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

সূত্র জানায়, বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গত ১৮ জুন বেতাগী উপজেলা এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করে। ঘোষণার পর নতুন কমিটি গঠনের জন্য উপজেলা ও পৌর বিএনপির দুটি পক্ষ জেলা বিএনপি নেতাদের নিয়ে রবিবার বিকালে কর্মিসভা করার প্রস্তুতি নেয়। সভাকে কেন্দ্র করে কয়েকদিন যাবৎ স্থানীয় নেতাকর্মীদের মধ্য চরম উৎকণ্ঠা ও উত্তেজনা চলছিল। এর পরিপ্রেক্ষিতে সদ্য বিলুপ্ত পৌর বিএনপির কমিটির আহ্বায়ক হুমায়ূন কবির মল্লিকের নেতৃত্বে রবিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে কর্মিসভার আয়োজন করা হয়।

অপরদিকে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান কবিরের নেতৃত্বে পৌর শহরের পুরাতন ডাক বাংলোয় বিকাল সাড়ে ৫টায় কর্মিসভার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলম ফারুক মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এরপর আইনশৃঙ্খলা অবনতির শঙ্কার থাকায় প্রশাসন রবিবার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

এ বিষয়ে হুমায়ূন কবির মল্লিক বলেন, ‘রবিবার বিকাল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির কমিটি পুনর্গঠনের জন্য আমাদের কর্মিসভা ছিল। কিন্তু বিএনপির বহিষ্কৃত একদল নেতাকর্মী শহরের পুরাতন ডাক বাংলোর সামনে পৃথক সভা করতে মঞ্চ তৈরি করে। প্রশাসন সেটি দেখে দুই গ্রুপের সংঘর্ষের শঙ্কায় ১৪৪ ধারা জারি করে। ওই পক্ষ পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে।’

শাহজাহান কবির বলেন, ‘দীর্ঘ সাত বছর পর আয়োজিত কর্মিসভাকে ঘিরে আমাদের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ছিল। প্রতিপক্ষ এতে ঈর্ষান্বিত হয়ে আমার কর্মীদের ফোন দিয়ে সভায় আসতে নিষেধ করে। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় তারা কর্মিসভায় বাধা দেয়। এতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আমরা এই ঘটনার নিন্দা জানাই।’

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু বলেন, ‘বেতাগী উপজেলা বিএনপির মধ্যে একটি অভ্যন্তরীণ কোন্দল তৈরি হয়েছে। যার ফলে উপজেলা বিএনপির দুটি অংশ ভিন্ন ভিন্ন জায়গায় কর্মিসভা আহ্বান করে। আমরা জেলা বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার জন্য সকালেই বেতাগী যাই। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। বেতাগী উপজেলা বিএনপির কোন্দল সমাধান করে আমরা শিগগিরই কর্মিসভা সম্পন্ন করবো।’

/এমএএ/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব