পদ্মা সেতুর আদলে হবে নতুন কালুরঘাট সেতু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জুলাই ২০২২, ১৮:২৫আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৯:০২

অবশেষে আলোর মুখ দেখছে হালদা নদীতে নতুন কালুরঘাট রেল কাম সড়ক সেতু। এ সেতু নিয়ে ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে কোরিয়ান এক্সিম ব্যাংক। দেশের বৃহত্তম সেতু পদ্মা সেতুর আদলে এটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। এ সেতুটি নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৩৪১ কোটি টাকা। এর দৈর্ঘ্য হবে ৭৮০ মিটার।

বুধবার (৬ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবিতে কালুরঘাট রেল কাম সড়ক সেতু নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সেতুন নকশা উপস্থাপন করার পাশাপাশি বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেন রেলওয়ে কর্মকর্তারা।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর আলম বলেন, ‘পদ্মা সেতুর আদলে নতুন কালুরঘাট সেতু নির্মাণ করা হবে। ওপরে গাড়ি চলবে, নিচে ট্রেন। মোট তিনটি লাইন থাকবে। এ সেতু নির্মাণে সব ব্যয় বহন করবে কোরিয়ান সরকার। এখন যে সেতু রয়েছে সেখান থেকে হালদার উজানের দিকে ৭০ মিটার দূরে নতুন সেতুটি নির্মিত হবে। টেন্ডার শেষ করতে সাত-আট মাস সময় লাগবে।’

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ‘বোয়ালখালী উপজেলা তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতু নির্মাণ। অবশেষে এ স্বপ্ন পূর্ণ হতে চলেছে।’

এ সময় প্রকল্প পরিচালক গোলাম মোস্তফাসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
আজ কোন ট্রেনের টিকেট বিক্রি হবে
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান