ঈদে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ০৯:১৩আপডেট : ০৭ জুলাই ২০২২, ০৯:৪৪

ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নাহিদ ফেরদৌস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের মোল্লারহাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ফেরদৌস খুলনার খালিশপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে। তিনি ঢাকার একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন।

মোল্লারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আব্দুল হাসান জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে বুধবার বিকালে মোটরসাইকেল যোগে খুলনার উদ্দেশ্যে রওনা হন নাহিদ। রাতে খুলনা-ঢাকা মহাসড়কের সরকারি পুকুর এলাকায় মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম