মহাসড়কে বিকল পিকআপ মেরামতের সময় গাড়িচাপায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ১১:৫০আপডেট : ১৫ জুলাই ২০২২, ১১:৫০

সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত গাড়ির চাপায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় বড়বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– পিকআপ চালক নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কিরণ মৃধা (২৮) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভোররাতে মহিষলুটি এলাকায় পিকআপ নিয়ে কিরণ মৃধা মাছের আড়তে আসছিলেন। পথে তার পিকআপটি বিকল হয়ে যায়। পরে সেটি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। দুজনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরিবারের কোনও অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম