শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ১৬:৩৪আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৭:০১

সিরাজগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার (১৫ জুলাই) সকালে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে শিশুটি নিখোঁজ হয়। পুরো গ্রাম খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে এলাকার একটি পুকুরের হাঁটুপানিতে তার মরদেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

তারা আরও জানান, নিহত শিশুর দুটি হাতই ভাঙা, নাক দিয়ে রক্ত ঝরছে। তাকে কেউ ধর্ষণের পর হত্যা করেছে।

পরিদর্শক সাজ্জাদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ইতোমধ্যে জানতে পেরেছি, শিশুটির মরদেহ হাসপাতালে আনা হয়েছে। পরে হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

তিনি আরও জানান, শিশুটির নাক দিয়ে রক্ত আসছে। তবে ধর্ষণের আলামত রয়েছে কিনা সেটা পরীক্ষার পরে জানা যাবে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম