সিলেট মেইলে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১৩:৩৫আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৩:৩৫

গাজীপুরের পূবাইলে ট্রেনে কাটা পড়ে খোকন মিয়া (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় টঙ্গী-ভৈরব রেল সড়কের পূবাইল কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোকন পূবাইলের বসুগাঁও এলাকার রুস্তম আলীর ছেলে।

পূবাইল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা মাহবুব মাস্টার জানান, খোকন মিয়া সকাল সাড়ে ৯টার দিকে রেল লাইন দিয়ে হেঁটে পূবাইল কলেজ গেট এলাকা অতিক্রম করছিলেন। সে সময় ঢাকাগামী সিলেট মেইল ট্রেন ওই এলাকা অতিক্রম করছিল এবং বিপরীত দিক থেকে অপর লাইন দিয়ে অন্য একটি ট্রেন যাচ্ছিল। দুই দিক থেকে দুটি ট্রেন আসায় খোকন মিয়া দ্বিধায় পড়ে এক লাইন থেকে অপর লাইনে যাওয়ার চেষ্টা করলে সিলেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে নিহতের স্বজনেরা মরদেহ নিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি