নারীদের অবহেলা করার সুযোগ নেই: ভূমিমন্ত্রী

পাবনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৬

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, নারীদের অবহেলা করে দূরে রাখার কোনও সুযোগ নেই। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি-জামায়াত সরকার নারীদের অবহেলিত করে রেখেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী ক্ষমতায়নে বিশ্বাসী।

শনিবার আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কৃষক ভাইদের জন্য ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা চালু করেছে। এর কারণ কৃষি উপকরণ, অনুদান যা কিছুই কৃষকদের দেওয়া হতো তা অনেক সময় দুর্নীতির কারণে নয়-ছয় হতো। কৃষকরা সরকারি অনুদান চেকের মাধ্যমে পাচ্ছেন, তাই এখানে দুর্নীতি বন্ধ হয়েছে বলে আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, সারাদেশের বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণসহ দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় হয়েছে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের পুরো স্বীকৃতি ও কৃতিত্ব এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য উৎসর্গ করেছেন।

এরপর মন্ত্রী ১০০ জন কৃষকের মাঝে ৫০০ কেজি মুগ বীজ এবং প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহায়তায় বিতরণ করেন।

পরে মন্ত্রী আটঘরিয়ার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে শীত বস্ত্র বিতরণ করেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম