কোটি টাকার পণ্য নিয়ে ট্রলারডুবি

বাগেরহাট প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১৬:১৩আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৬:১৩

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় এক কোটি টাকার মুদি মালামাল নিয়ে এমভি বলেশ্বর নামে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার সকালে মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারে পণ্য নামানোর জন্য নোঙর করার পরেই ট্রলারটি নদীতে ডুবে যায়।

স্থানীয় লোকজন ও  ব্যবসায়ীরা ডুবে যাওয়া ট্রলার থেকে মালামাল উদ্ধারের কাজ শুরু করেছেন। 

ডুবে  ট্রলারের ম্যানেজার সান্টু মাঝিসহ অন্য ট্রলারশ্রমিকরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ট্রলারটির ম্যানেজার বলেন, ‘ট্রলারটি বুধবার ভোররাতে খুলনার বড়বাজার থেকে কাউখালীর উদ্দেশ্যে ছেড়ে সকাল ৯টার দিকে সন্ন্যাসী পৌঁছায়। ট্রলারে দুটি ফ্রিজ, ডিজেল, চাল, ডাল, চিনিসহ প্রায় এক কোটি টাকার মুদি দোকানের মালামাল রয়েছে। এসব মুদি পণ্য সন্ন্যাসী, তুষখালী, কাউখালী ও মঠবাড়িয়া বাজারে নামানোর কথা ছিল।’

সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির আইসি এসআই অনুপ কুমার বলেন, ‘৬০ টন ধারণক্ষমতার স্টিলবডি এমভি বলেশ্বর ট্রলারটি একদিকে কাত হয়ে ধীরে ধীরে ডুবে যায়। কেউ হতাহত হয়নি। মালামাল উদ্ধারের কাজ চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
ইউএনএইচসিআর-আইওএমের বিবৃতিআন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম