পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে পড়ে যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১২:১৪আপডেট : ১১ আগস্ট ২০২২, ১২:১৪

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে চাপা পড়ে বেকারি কারখানার ডিস্ট্রিবিউটর ইকরাম হোসেন (২৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী (গড়গড়িয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইকরাম পাশের কাপাসিয়া উপজেলার কাড়িহাতা ইউনিয়নের পেওরাইদ গ্রামের সুবেদ আলীর ছেলে। তিনি মাস্টারবাড়ী (গড়গড়িয়া) এলাকার জম জম বেকারির ডিস্ট্রিবিউটর হিসেবে চাকরি করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহত ইকরাম হোসেন সড়কের উল্টো পাশ দিয়ে বেকারির পণ্য বহনকারী ভ্যানগাড়ি নিয়ে বাঘের বাজারের দিকে যাচ্ছিলেন। সে সময় ময়মনসিংহগামী মুরগি বহনকারী দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়। পিকআপের চাপায় সড়কের পাশে ময়লার স্তূপের মধ্যে পড়ে যান ইকরাম। তার পুরো দেহ ময়লার ভেতরে চলে যায়। স্থানীয়রা ময়লা সরিয়ে তার লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান