ভোলায় সংঘর্ষ

৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে নিহত ছাত্রদল নেতার স্ত্রীর মামলা

ভোলা প্রতিনিধি
১১ আগস্ট ২০২২, ১৬:১০আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৬:১০

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ভোলা মডেল থানার এসআই আনিস উদ্দিন, পরিদর্শক (তদন্ত) আরমান হোসেনসহ ৪৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ওই সংঘর্ষে নিহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের স্ত্রী ইফ্ফাত জাহান বাদী হয়ে বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

৪৬ জন পুলিশ সদস্য ছাড়াও মামলায় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আমিরুল হক বাসেত এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির পক্ষ থেকে দুটি হত্যা মামলা এবং পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়।

গত ৩১ জুলাই ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে ওইদিন পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। ঘটনার তিন দিন পর লাইফ সাপোর্টে থাকা আহত ছাত্রদল সভাপতি নুরে আলম ঢাকার একটি হাসপাতালে মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম