মানবতাবিরোধী অপরাধে খালেদারও বিচার হবে: শেখ সেলিম

কুমিল্লা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৩৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৩৯

খালেদা জিয়া

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে খালেদা জিয়ারও বিচার হবে। শনিবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালেদা উদ্দেশ্য করে তিনি বলেন, ইনশাল্লাহ বিচারের মাধ্যমে আপনার ফাঁসিও আমরা কার্যকর করব। পালাতে চাইলেও আমরা সুযোগ দেব, পাকিস্তান চলে যান। পাকিস্তানে বৃষ্টি পড়লে এখানে ছাতি ধরার চেষ্টা করবেন না।
শেখ সেলিম বলেন, ৪৩ বছর পর শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধীদের সাজা দিয়েছেন, যারা গর্ব করে বলেছে আমাদের বিচার কেউ করতে পারবে না। নিজামী, মুজাহিদ, সাকা চৌধুরী কী অট্টহাসি দিয়ে কথা বলতো! কোথায় মুজাহিদ, কোথায় সাকা চৌধুরী? নিজামীরও ফাঁসির আদেশ হয়েছে, সেটাও ইনশাল্লাহ কার্যকর হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, তাজুল ইসলাম এমপি, আবদুর রহমান এমপি, সুজিত রায় নন্দী, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান ও সফিকুল ইসলাম সিকদার প্রমুখ।

সভার শেষদিকে শেখ ফজলুল করিম সেলিম পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। তিনি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেন।

/জেবি/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম