আবারও গ্রেফতার ঝুমন দাশ

সুনামগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ০১:৪৫ আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০১:৫০

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটকের পর টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। থানা পুলিশের একজন এসআই বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।

ওসি আরও বলেন, সম্প্রতি ঝুমন দাশ মসজিদের দানবাক্স নিয়ে ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট শেয়ার দেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাকে আটক করা। এরপর জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত বছরের ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে শানে রিসালাত নামে এক সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। সেখানে হেফাজত নেতা মামুনুল হকের ভাস্কর্যবিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঝুমন দাশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। পোস্টটি আপত্তিকর জানিয়ে পরদিন এর প্রতিবাদে সমাবেশ করে হেফাজত। 

ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ১৬ মার্চ রাতে ঝুমন দাশকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান ঝুমন দাশ।

/এলকে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক