নাটোরের আদালতে ৭ জেএমবি সদস্যের আত্মপক্ষ সমর্থন

নাটোর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:২৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৬

নাটোরে সিরিজ বোমা হামলা মামলার আসামি সাত জেএমবি সদস্যের আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য উপস্থাপন করা হয়েছে।

বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তাদেরকে হাজির করা হয়।

জেএমবি আসামিরা হলেন শফিউর ওরফে তারেক, আব্দুর রশিদ, সিহাব উদ্দিন, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান, শহিদুল ও আব্দুল মতিন।
হাজির করা জেএমবি সদস্যদের মধ্যে একজনকে গাজীপুরের কাশিমপুর কারাগার, একজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার ও অপর পাঁচজনকে নাটোর কারাগার থেকে নিয়ে আসা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়।
আসামিরা তাদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপনের পর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৭ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিচারক প্রদীপ কুমার রায়।
আসামিপক্ষের কৌঁসুলি হিসেবে অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন ও রাষ্ট্রপক্ষে পিপি সিরাজুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপনে অংশগ্রহণ করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা দেশব্যাপী সিরিজ বোমা হামলার অংশ হিসেবে নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়, বাস টার্মিনালসহ আটটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বোমা হামলা চালায়। এ ঘটনায় ওইদিন রাতেই নাটোর সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম