কারাগারে এইচএসসি পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

জয়পুরহাট প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২২, ১৬:০৮আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৬:০৮

জয়পুরহাট জেলা কারাগারে বসে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। আদালতের নির্দেশ পাওয়ার তার পরীক্ষার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। রবিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী আরাফাত পাঁচবিবি উপজেলার বাসিন্দা।

ডেপুটি জেলার বলেন, ‘আদালতের নির্দেশে এক শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। ওই শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেন। চলতি বছরের জুলাই মাসের ২৭ তারিখ থেকে সে কারাগারে রয়েছে। তিনি কারাগারে বসে যাতে পড়াশোনা করতে পারেন সেই জন্য কয়েকদিন আগে তাকে পাঠ্যবই দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শকসহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষা চলাকালে কারাগারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।’

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা) শাইখা সুলতানা বলেন, ‘জেলায় এবার ৮ হাজার ৯শ’ এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে এক পরীক্ষার্থী কারাগারে বসে পরীক্ষা দিচ্ছেন।’

/এমএএ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান