মেয়রের ২ ছেলের সম্পদের হিসাব চেয়ে দুদকের চিঠি

সাভার প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ১৮:২৭আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২০:০৫

ঢাকার সাভার পৌর মেয়রের দুই ছেলের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা দুজনই আওয়ামী লীগ নেতা।

রবিবার সন্ধ্যায় দুদক উপ-পরিচালক কমলেশ মণ্ডল এই তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত দুজন হলেন–সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনির বড় ছেলে ফারুক হাসান তুহিন ও ছোট ছেলে কামরুল হাসান শাহীন। তুহিন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি। শাহীন একই কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক।

খোঁজ নিয়ে জানা, মেয়রের দুই ছেলে তুহিন ও শাহীনের সাভার এবং দেশের বিভিন্ন এলাকায় নামে-বেনামে অনেক সম্পদ রয়েছে। মাত্র অল্প কিছু দিনের ব্যবধানে তারা এসব সম্পদের মালিক হয়েছেন। এসব কারণেই তাদের সম্পদের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

হিসাব চেয়ে পাঠানো দুদকের চিঠিতে লেখা হয়েছে, ওই দুই আওয়ামী নেতার বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযোগ থাকায় ফারুক হাসান তুহিন, তার স্ত্রী নাসরিন আক্তার (৩৮), ছেলে তৌফিক হাসান সোয়াদ ও তাসফিক হাসান সাবিদ, ছোট ভাই কামরুল হাসান শাহীন, তার স্ত্রী সুলতানা আক্তার, দুই ছেলে তাহসান হাসান রোহান ও তাহসিন হাসান রিয়ানের নামে নামজারি করা জমি, ফ্ল্যাট বা প্লটের তালিকা চেয়েছে দুদক।

ওই চিঠিতে আরও বলা হয়, চিঠি পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে তথ্য পাঠাতে হবে। তবে সাত দিন অতিবাহিত হলেও ওই চিঠি সম্পর্কে জানেন না বলে জানান আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি তুহিন।

এ ব্যাপারে দুদকের উপ-পরিচালক ও অভিযোগের তদন্ত কর্মকর্তা কমলেশ মণ্ডল বলেন, ‘ফারুক হাসান তুহিন ও কামরুল হাসান শাহিনের বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাদের গত ৯ নভেম্বর চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে তাদের তথ্য দিতে বলা হয়েছে।’

সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেন জানান, দুদকের অনেক চিঠিই তাদের কাছে আসে। তবে এই দুই জনের বিষয়টি তিনি এখন নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না। খোঁজ নিয়ে তিনি এই বিষয়ে জানাবেন বলেও জানান।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম