চরফ্যাশনের দুই ইউপিতেই জিতেছেন বিদ্রোহী প্রার্থীরা

ভোলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ১০:২০আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১১:২৯

ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর এবং ওমরপুর ইউনিয়ন পরিষদে সোমবার (২৮ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই ইউনিয়নেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীরা জয়ী হয়েছেন।

আছলামপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী আবুল কাশেম মিলেটারী এবং ওমরপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইউনিয়ন দুটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন বিজয়ী চেয়ারম্যানরা।

এ ছাড়াও দু ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম