সাংবাদিক নয়ন খন্দকারের মায়ের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১০:০৫ আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১০:০৫

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ঝিনাইদহ প্রতিনিধি নয়ন খন্দকারের মা সিরাজুন নেছা লিনি (৭০) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

সিরাজুন নেছা লিনি কালীগঞ্জ উপজেলার মৃত আবদুল জলিলের স্ত্রী।

নয়ন খন্দকার জানান, রাতে মা অসুস্থ হয়ে পড়লে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৩টার দিকে খুলনার তেরখাদার নাচুনিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, তিন বছর দুই দিন আগে নয়ন খন্দকারের বাবা আব্দুল জলিলের মৃত্যু হয়।

মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাংবাদিক নয়ন খন্দকার সবার কাছে দোয়া চেয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক