রাষ্ট্রপতি যাচ্ছেন তাই জামালপুর শহরজুড়ে উৎসবের আমেজ

জামালপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:১৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৯

রাষ্ট্রপতি যাচ্ছেন তাই জামালপুর শহরজুড়ে উৎসবের আমেজ আগামী ২২ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ জামালপুর সফর করবেন। মহামান্য রাষ্ট্রপতির এই সফর উপলক্ষে এখন থেকেই শহরজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। শহরকে সাজানো হচ্ছে তিলোত্তমা সাজে।
জামালপুরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বছর পূর্তি উৎসবে যোগ দেবেন রাষ্ট্রপতি। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি। ২২ ফেব্রুয়ারির এই অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তুলতে আয়োজন চলছে জোরেসোরে।
সরকারি আশেক মাহমুদ কলেজের ৭০ বৎসর পূর্তি উৎসব কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট বাকী বিল্লাহ জানিয়েছেন, রাষ্ট্রপতি ২২ ফেব্রুয়ারি জামালপুর এসে কলেজের উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মহামান্য রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী বক্তব্য দেওয়ার পর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা এলাকায় তার পুত্রবধূর বাবার বাড়িতে দুপুরের খাবার খাবেন। এরপর হেলিকপ্টারে করে তিনি আবার ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
এদিকে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জামালপুর সরকারি আশেক মাহমুদ চত্বর থেকে শুরু করে শহরের প্রতিটি রাস্তায়, মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন, ঝিলিক বাতিসহ নানা সাজে সাজানোর কাজ চলছে। চলছে শহরের ভাঙা-চোড়া রাস্তা মেরামত ও ঝাড়পোছের কাজ। সব মিলিয়ে শহরে এখন থেকেই উৎসবের আবহ তৈরি হয়েছে।
/এফএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম