যৌন নির্যাতনে অভিযুক্ত গৃহশিক্ষকের ৮ বছর কারাদণ্ড

রাঙামাটি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২২, ১৪:২৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৪:২৮

রাঙামাটিতে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গৃহশিক্ষক রণজিত পটোয়ারিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন।

রায়ে উল্লেখ করা হয়, প্রাইভেট শিক্ষক হওয়ার সূত্রে প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময় ভিকটিমকে যৌন নিপীড়ন করেছে। বিষয়টি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১০ ধারায় শান্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সাইফুল ইসলাম অভি বলেন, ‘একজন গৃহশিক্ষকের কাছে যদি শিক্ষার্থী নিরাপদ না থাকে তাহলে বাবা-মা কীভাবে তাদের কাছে পড়ানোর জন্য দেবেন। এই রায়ের ফলে সমাজে এই ধরনের অপরাধ কমে আসবে।’

উল্লেখ্য, রাঙামাটি কোতয়ালি থানায় ২০২১ সালে ১২ জুন মামলাটি দায়ের করা হয়েছিল।

/এমএএ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে পিটিয়ে থানায় সোপর্দ
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী