‘অটোরিকশাকে ট্রেনের টেনে নেওয়া দেখে ভয়ে চিল্লান দিছিলাম’

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা
০৬ ডিসেম্বর ২০২২, ১৬:০৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৬:১০

‘সিএনজিটা যখন রেললাইনে ওঠে আমি তখন জমির পাশে। সেখান থেকে সরাসরি দেখা যায় রেল ক্রসিংটা। দেখলাম ট্রেনটা এসেই সিএনজিকে থপাস করে একটা বাড়ি দেয়। তখন কিছু একটা সিএনজি থেকে ছিটক পড়ে। এখন বুঝতে পারছি, ওইটা একটা মানুষ ছিল। বাড়ি দিয়ে সিএনজিটাকে ট্রেনটা সামনে টেনে নিয়ে যায়। এটা দেখে ভয়ে চিল্লান দিছিলাম। কিছুক্ষণ পর দেখি সিএনজিটা রেল লাইনের পাশে পড়ে গেলো। আর ঘটনাস্থল থেকে সিএনজিটা পড়ে যাওয়া পর্যন্ত রক্তের বন্যা বয়ে গেলো।’ এভাবেই কাঁপা কাঁপা কণ্ঠে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চার যাত্রীর নিহতের ঘটনার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী স্থানীয় বৃদ্ধ রমজান আলী।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) কুমিল্লা-নোয়াখালী রেলপথে খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন– অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৬৫), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), একই উপজেলার খিলা ইউনিয়নের ভরণীখণ্ড গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) এবং অটোরিকশা চালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)। এ ঘটনায় আহত আরও এক যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুপুর ১২টার দিকে রেলওয়ে পুলিশের কর্মকর্তা আবুল হোসেন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা লাকসামগামী ‘নোয়াখালী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে। সিএনজি অটোরিকশাটি হঠাৎ রেলপথে উঠে ট্রেনের সামনে চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। পরে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে বেলা সাড়ে ১১টার দিকে মারা যান অটোচালক।’

তিনি আরও বলেন, ‘আমরা আরেকজন যাত্রী আহত হওয়ার তথ্য পেয়েছি। তবে তার সম্পর্কে এখনও বিস্তারিত জানতে পারিনি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সিএনজি অটোরিকশাটি মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের মুন্সিরহাট বাজার থেকে খিলা বাজারের দিকে যাচ্ছিল। নিহতদের মরদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন। আর দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

উত্তর হাওলা ইউনিয়নের চেয়ারম্যান এমএ হান্নান হিরন বলেন, ‘আমরা রেল কর্তৃপক্ষকে বার বার জানিয়েছি যেন এখানে রেল ক্রসিংয়ে একটা ব্যারিকেড দেয়। একটা লোক দেয়। যদি রেল ক্রসিং থাকতো, তাহলে আর এখন চার জন লোক মারা যেতেন না।’

/এমএএ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান