অস্ত্র ঠেকিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ ডিসেম্বর ২০২২, ১৫:২৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৫:২৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র ঠেকিয়ে সাংবাদিককে জিম্মি করে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম কাঞ্চন কুমার তুড়ি (৩০)। তিনি স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনের সহযোগী হিসেবে পরিচিত।

এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) রাঙ্গুনিয়ায় ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আবু আজাদ।

এ ঘটনায় হামলার শিকার সাংবাদিক সোমবার সন্ধ্যায় আবু আজাদ বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী (৫৫), ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন (৪০), ইটভাটার ম্যানেজার কামরান (৩০), মোহনের সহযোগী কাঞ্চন তুড়ির (৩০) নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও পাঁচ-সাত জনকে আসামি করা হয়। হত্যাচেষ্টা, মারধর, টাকাপয়সা ছিনিয়ে নেওয়া, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিলকী বলেন, ‘সোমবার সন্ধ্যায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

জানা গেছে, রবিবার সকালে রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার ছবি তোলায় স্থানীয় ইউপি সদস্য মহি উদ্দিন তালুকদার মোহনসহ ৫-৬ জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করেন। অস্ত্রের মুখে মোহন তাকে গাড়িতে তুলে স্থানীয় মঘাছড়ি বাজারে নিয়েও কয়েক দফা মারধর করেন। এরপর তার কার্যালয়ে বেঁধে রেখে নির্যাতন করেন। তার মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং মানিব্যাগ ও আইডি কার্ডসহ সব কেড়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। মারধরের একপর্যায়ে মোহন মোবাইল ফোনে আবু আজাদের সঙ্গে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে কথাও বলেন। এরপর আজাদের পকেটে মোহন নিজের ভিজিটিং কার্ড ঢুকিয়ে দিয়ে ক্ষমতা থাকলে কিছু করতে বলে হুমকিও দেন।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম