কৃষক শ্রমিক স্মার্টফোন পাবেন ২০-২৫ টাকা কিস্তিতে: তারানা হালিম

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:১৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:২৩

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম স্বল্প খরচে ও সহজ কিস্তিতে দেশের কৃষক শ্রমিকসহ সাধারণ মানুষের হাতে স্মার্ট ফোন পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
রবিবার দুপুরে গোপলগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে আয়োজিত ‘১ হাজার ইউনিয়ন পরিষদের অপটিকাল ফাইবার কেবল নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের’ আওতায় বৃহত্তর ফরিদপুর জেলার ইউনিয়ন পরিষদেগুলোয় ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস দেওয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
এই প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিভিন্ন মোবাইল কোম্পানির সঙ্গে কথা বলেছি। ২০ থেকে ২৫ টাকা মাসিক কিস্তিতে সাধারণ মানুষ হাতে স্মার্ট মোবাইল ফোন তুলে দেব। কৃষক , শ্রমিক, দিনমজুর বিত্তশালী ও মধ্যবিত্তদের চেয়ে পিছিয়ে থাকবে না।
তারানা হালিম আরো বলেন, নতুন বছরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কিছু স্লোগান নিয়ে আমরা হাজির হয়েছি। তা হল সহজ লভ্য সেবা, বিস্তৃত সেবা ও নিরাপদ সেবা। এই তিনটির অংশকে সহজলভ্য করে দেওয়ার জন্য বিটিসিএল ও বিটিআরসিকে আমরা বলেছি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একই মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুর রহমান, ১০০০ টি ইউনিয়ন পরিষদ অপটিকাল ফাইবার নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের পরিচালক ও বিটিসিএল এর কর্মাধ্যক্ষ মোঃ মাইনউদ্দীন প্রমুখ।  
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম