রোহিঙ্গা শিবিরে একজন গুলিবিদ্ধ, গ্রেনেডসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক

টেকনাফ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ০৩:২৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৩:২৪

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গার ঘর থেকে অত্যাধুনিক গ্রেনেডসদৃশ বস্তুর সন্ধান মিলেছে। এ সময় ওই ঘরের মালিক মোহাম্মদ নবী নামের একজন রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় রোহিঙ্গা শিবিরে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর গ্রেনেড সদৃশ বস্তুটির সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে বাড়িটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বি/৩৯ এলাকায় কথিত আরসা সদস্যের ৮-১০ জনের একটি দল প্রবেশ করে ৮-১০ রাউন্ড গুলি করে। এতে রোহিঙ্গা মোহম্মদ নবী গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার ঘরে গ্রেনেডসদৃশ বস্তুটি পাওয়া যায়।

তিনি আরও জানান, আপাতত বসতঘরটি ঘিরে রাখা হয়েছে। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নেবেন। গুলিতে আহত বসতঘরের মালিক মোহাম্মদ নুরুন নবীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সদর হাসপাতালে তাকে এপিবিএন নিরাপত্তায় রাখা হয়েছে। নুরুন নবী মোহাম্মদ কাশিমের ছেলে।

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি