মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা

মাদারীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ১০:৪১আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১০:৪১

মাদারীপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ওবায়দুর রহমান খান সভাপতি ও বাবুল আকতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির নিজস্ব কার্যালয়ের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদে লড়ছেন ২৯ প্রার্থী।

বুধবার রাত ১০টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট চিত্তরঞ্জন মণ্ডল। তিনি জানান, এবারের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ২৬৩ জন থাকলেও ভোট দিয়েছেন ২৫৬ জন। উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনে অন্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি হয়েছেন জালালুর রহমান, সহসভাপতি পদে দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বাবুল আকতার। যুগ্মসাধারণ সম্পাদক অলিউর রহমান দর্জি ও সজীব কুমার সরকার, কোষাধ্যক্ষ মহিদুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আনোয়ার হোসেন রানা, সম্পাদক (মুহুরি) রফিকুল ইসলাম শামীম, কার্যকরী সদস্য হয়েছেন মুহাম্মদ ফরহাদ মোল্লা, মোহাম্মদ গোলাম মোস্তফা দেওয়ান, সাইদুর রহমান সাগর, সুজন মণ্ডল ও মিঠুন চক্রবর্তী।

/এমএএ/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের