লরির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, একজন নিহত

গাজীপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৫

গাজীপুরের শ্রীপুরে মাটি বহনকারী লরিকে ধাক্কা দিয়ে সোহেল রানা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর-বরমী সড়কের মেঘনা ফ্যাক্টরির সামনে (পুরাতন বাসস্ট্যান্ডের) এ দুর্ঘটনা ঘটে। 

সোহেল শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার সিরাজ মিয়ার ছেলে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজন মালাকার জানান, আহত অবস্থায় মোটরসাইকেল চালক সোহেলকে হাসপাতালে আনা হয়েছিল। আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুপুরে শ্রীপুরগামী মাটি বহনকারী লরির পেছনে দ্রুতগতির মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম