লক্ষ্মীপুরে জামায়াতের আমিরসহ ১৩ নেতাকর্মী গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৩

গ্রেফতারের প্রতীকী ছবি নাশকতাসহ সরকার বিরোধী গোপন বৈঠকের অভিযোগে লক্ষ্মীপুরের মান্দারী থেকে জামায়াতের আমির প্রফেসর আ. হাকিমসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জামায়াতের আমির ও রোকন সদস্য পশ্চিম বটতলীর প্রফেসর আ. হাকিম, নোয়াখালী সদর জামায়াতের প্রচার সম্পাদক হেলালুর রহমান, হাজিরপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী হুমায়ন কবির, মান্দারীর সভাপতি কবির আহম্মদ খান, দত্তপাড়ার সভাপতি নাজমুল ইসলাম, দিঘুলীর সভাপতি মাওলানা ইসমাইল, উত্তর জয়পুরের সভাপতি আ. হাই, চন্দ্রগঞ্জ ইউপির জামায়াতের সাধারণ সম্পাদক মো. মোস্তফা এবং জামায়াত কর্মী চরশাহীর মাসুম বিল্লাহ, পূর্ব সৈয়দপুরের সাইফুদ্দিন, পূর্ব রাজাপুরের বাহার উদ্দিন, চাঁদপুরের জামায়াত কর্মী আবু তাহের মিয়াসহ ১৩ জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মান্দারী বাজারে জামায়াতের কার্যালয়ে নেতাকর্মীরা বৈঠক করছিলেন এমন খবরে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কার্যালয় বাইরে থেকে তালা লাগিয়ে পুলিশে খবর দেন। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।  
/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান