গরু চুরির মামলায় সেই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে চার্জশিট

সাভার প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। 

গত ৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

চার্জশিটভুক্ত বাকিরা হলেন- হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, সাইদুল ইসলাম ও মোর্শেদ আলী।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩০ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত ৪-৫ জন ধামরাইয়ের আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে স্বীকার করেন।  পরে পুলিশ তাকে গরু চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান।

গ্রেফতারের পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

/আরআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের