গাইবনান্ধার গোবিন্দগঞ্জে নেশার টাকা না পেয়ে আঞ্জুয়ারা বেগম (৩৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠেছে তার স্বামী মনিরুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় কাটাবাড়ি ইউনিয়নের দক্ষিণ আশকুর গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী মনিরুলকে আটক করে পুলিশের সোপর্দ করেন।
এলাকাবাসীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, মনিরুল নেশায় আসক্ত বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে তিনি তার স্ত্রীর কাছে টাকা চান। আঞ্জুয়ারা টাকা দিতে অস্বীকার করলে মনিরুল তাকে মারধর করে। একপর্যায়ে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, নিহত আঞ্জুয়ারার মুখ, গলায় ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
/এআর/








