হামলায় বৃদ্ধ নিহতের পর জ্বালিয়ে দেওয়া হয়েছে ২০ ঘর  

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩২

ময়মনসিংহের গৌরীপুরে সাজ্জাদুল হক (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বিদ্যুতের খুঁটি স্থাপন নিয়ে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে অভিযোগ উঠেছে। রবিবার বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদুল হক মারা যান। এ ঘটনায় আহত তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগে কমপক্ষে ২০টি ঘর পুড়ে গেছে।

রবিবার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাজ্জাদুল হক ওই এলাকার তাহির উদ্দিনের ছেলে।

গৌরীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার বলেন, ‘এই ঘটনার পর কমপক্ষে ২০টি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এ বিষয়ে নিহত সাজ্জাদুল হকের বড় ভাই এনামুল হক বলেন, ‘প্রায় ৩০০ একর জমিতে বোরো আবাদ করার জন্য একটা ট্রান্সফরমারের আবেদন করেছিলাম। সেই অনুযায়ী পিডিবি ট্রান্সফরমার অনুমোদন দিয়েছিল। কিন্তু, একটা পক্ষ বাধা দিয়ে আসছিল। এ নিয়ে বেশ কিছুদিন যাবৎ ঝামেলা চলে আসছিল। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন জনি মীমাংসা করার চেষ্টা করেছিলেন। কিন্তু, প্রতিপক্ষ তা মানেনি।’

তিনি আরও বলেন, ‘রবিবার দুপুরে পিডিবির ঠিকাদার শ্রমিক নিয়ে কাজ শুরু করেন। সে সময় স্থানীয় রায়হান, শিমুল, উজ্জ্বল, সুজন, বাবুলসহ কয়েকজন মিলে ঠিকাদারকে খুঁটি স্থাপনে বাধা দেন। তখন আমার ভাই, ভাতিজাসহ কয়েকজন মিলে ঘটনাস্থলে গেলে বাধা দেওয়া ব্যক্তিরা অতর্কিত দা-বল্লম নিয়ে হামলা করে। তারা আমাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আমার ভাই সাজ্জাদুল হককে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাদের ৫ থেকে ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর আমার ভাই মারা যায়।’

রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন জনি বলেন, ‘বৈদ্যুতিক খুঁটি রাস্তার পাশে সরকারি জায়গায় স্থাপন করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল। তারপরেও একটি পক্ষ বাধা দিয়ে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মাঝে বেশ কিছুদিন যাবৎ ঝামেলা চলে আসছে। বিষয়টি মীমাংসা করার চেষ্টাও করা হয়েছে। কিন্তু, এতে কাজ হয়নি। আজ ঘটনাস্থলে আসার আগেই হামলার ঘটনা ঘটে। তবে, ঠিকাদারের খুঁটি স্থাপনে নিষেধাজ্ঞা ছিল কিনা সেটি আমার জানা নেই।’ তবে, মারামারির পরেও একটি খুঁটি স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

ঈশ্বরগঞ্জ উপজেলা পিসিবির আবাসিক প্রকৌশলী ইমতিয়াজ মামুন বলেন, ‘ওই খুঁটি স্থাপন নিয়ে আগে থেকেই স্থানীয় দুই পক্ষের ঝামেলা ছিল। তাই, ঠিকাদার হারুন অর রশিদকে ঝামেলা না মেটা পর্যন্ত খুঁটি স্থাপন করতে নিষেধ করা ছিল। এ বিষয়ে এর বেশি কিছু আমার জানা নেই।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী