শ্রীপুরে একইকেন্দ্রে দুই প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্র সচিবসহ তিনজন বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৪

একইকেন্দ্রে ভিন্ন এবং দুই বছর আগের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা জেএম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ব্যবসায় উদ্যোগ বিষয়ে এ পরীক্ষা গ্রহণ করা হয়। এ ঘটনায় সন্ধ্যায় ওই কেন্দ্রের সচিব, সহকারী সচিব ও দুই কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের পরীক্ষা পরিদর্শক শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুয়ীদুল ইসলামকে প্রত্যাহার করে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হককে পরীক্ষা পরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়। 
মাওনা জেএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থী মর্জিনা আক্তার (রোল ৫৩০৪৮৪) জানান, পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০১৪ সাল লেখা দেখতে পায় সে। এসময় কক্ষ পরিদর্শকদের জানালে তারা এ বিষয়ে নির্বিকার থাকেন। তবে একইকেন্দ্রের অন্যান্য কক্ষগুলোতে ২০১৬ সালের প্রশ্ন বিতরণ করা হয়।
শ্রীপুরে একইকেন্দ্রে দুই প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্র সচিবসহ তিনজন বহিষ্কার পরীক্ষার্থী ফাতেমা আক্তার (রোল ৫৩০৪৮২) জানায়, রচনামূলক প্রশ্নপত্র ২০১৪ সালের থাকলেও নৈর্ব্যক্তিক পরীক্ষা ২০১৬ সালের প্রশ্নপত্রে নেওয়া হয়েছে। পরীক্ষার্থী মর্জিনা আক্তার, রুমি ও মালতি একই বিষয় নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিব শাহজাহান সিরাজ জানান, এ বিষয়ে আমার কোনও কিছু জানা নেই।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বহিষ্কারকৃত শিক্ষকরা হলেন-- মাওনা জেএম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহজাহান সিরাজ, সহকারী সচিব মোখলেছুর রহমান, কক্ষ পরিদর্শক সহকারী শিক্ষক মকবুল হোসেন এবং ইসমাইল হোসেন।
/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম