এক সপ্তাহেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশুর, আদালতে অপহরণ মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মার্চ ২০২৩, ২০:৪২আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২০:৪২

চট্টগ্রামে দশ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। শিশুটিকে অপহরণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শরমিন জাহানের আদালতে মামলাটি দায়ের করা হয়।

অপহৃত শিশুটির মা বিবি ফাতেমা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় মো. রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, ‘অপহৃত শিশু আবিদা সুলতানা আয়নী স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত ২১ মার্চ স্কুলে যাওয়ার পর আর বাসায় ফেরেনি। বিষয়টি পাহাড়তলী থানা পুলিশকে অবহিত করা হলেও এ বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।’

অপহৃত শিশুটির মা চট্টগ্রাম শহরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

এ প্রসঙ্গে মামলার বাদী অপহৃত শিশুটির মা বিবি ফাতেমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে আমার মেয়েকে অপহরণের বিষয়টি স্পষ্ট দেখা যাচ্ছে। তাকে রুবেল নামে এক ব্যক্তি বিড়াল ছানা কিনে দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করেছে। অথচ পুলিশ এক সপ্তাহেও আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না। এ কারণে আমার মেয়েকে উদ্ধারের দাবিতে আদালতে মামলা দায়ের করেছি।’

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিখোঁজ শিশুকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে একটি টিম কাজ করছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান