সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৩, ১৯:৪৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৯:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এবং তার পরিবারের সদস্যরা। রবিবার (৯ এপ্রিল) দুপুরে শামীম ওসমানের ছেলে  ইমতিনান ওসমান অয়ন তার ফেসবুক আইডি থেকে এই সংক্রান্ত একটি পোস্ট করেছেন। ইতোমধ্যে সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অয়ন তার পোস্টে লিখেছেন, ‘জীবনের অনেক বড় একটা স্বপ্ন বাস্তবায়িত হলো। পবিত্র রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ফুফুর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সৌভাগ্য হলো।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দুটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে। ছবিতে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তার স্ত্রী লিপি ওসমান, ছেলে ইমতিনান ওসমান অয়ন, মেয়ে লাবিবা জ্জোহা ওসমান, পুত্রবধূ ইরফানা আহমদ রাস্মী এবং নাতি আরজিয়ান ওসমানকে দেখা গেছে।

এ বিষয়ে শামীম ওসমানের ব্যক্তিগত সচিব হাফিজুল রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস কক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা।’ পারিবারিক বিষয়ে তিনি সাক্ষাৎ করেছেন বলে তিনি জানিয়েছেন। তবে কী বিষয়ে তা জানা সম্ভব হয়নি।

/এমএএ/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি