ভেজাল খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৩, ১০:২৬আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১০:২৬

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা জানান, র‌্যাবের ভ্রাম্যমাণ দল দুপুর ১২টায় টঙ্গী পূর্ব এলাকায় ইয়ামিন ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুর রউফ খানকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ জরিমানা আদায় করা হয়।

একইদিন বিকাল ৩টায় টঙ্গী পশ্চিম থানা এলাকায় শরিক মেলামাইন ইন্ডাস্ট্রিজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুনীল দাসকে এক লাখ ৫০ হাজার টাকা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহর বরাত দিয়ে র‌্যাব কর্মকর্তা পারভেজ রানা আরও জানান, ওই দুই প্রতিষ্ঠান অবৈধভাবে বিস্কুট, ডেইরি মিল্ক, জুস ও চকলেট উৎপাদন করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতে ওই দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। আদায় করা জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের