বাসচাপায় প্রাণ গেলো অটোরিকশার ৫ যাত্রীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ এপ্রিল ২০২৩, ১১:৪৪ আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১১:৪৪

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরিফে বুধবার উরস শরিফ অনুষ্ঠিত হয়। সেখানে আসা লোকজন সকালে বাসে করে ফিরে যাওয়ার সময় উপজেলার রায়খালী ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় পাঁচ জন মারা গেছেন বলে নিশ্চিত হয়েছি। আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহতদের তাৎক্ষণিক পরিচয় কিংবা নাম-ঠিকানা পাওয়া যায়নি।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ আহত অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক