সুন্দরবনের কচিখালীতে দস্যুদের গুলিতে জেলে নিহত

বরগুনা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৭

সুন্দরবনের কচিখালীতে দস্যুদের গুলিতে জেলে নিহত সুন্দরবনের কচিখালীর বলেশ্বরের আইনের আটবাম এলাকায় দস্যুদের গুলিতে ইসমাইল হোসেন (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন। এছাড়া আরও চার জেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত জেলে ইসমাইল হোসেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন গ্রামের আজগর আলীর ছেলে। আহতরা হলেন- নাসির, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন ও রিয়াজ উদ্দিন। এদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন গ্রামে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, দুপুর ১২টার দিকে সহযোগী জেলেরা ইসমাইলের মরদেহ নিয়ে পাথরঘাটা লঞ্চ টার্মিনালে আসে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম