কৃষক তোঁতা মিয়া হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২৩, ১৮:৫৫আপডেট : ০৯ মে ২০২৩, ১৮:৫৫

হবিগঞ্জে কৃষক তোঁতা মিয়া হত্যা হামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বিংরাজ মিয়া, সিজিল মিয়া, ফজল মিয়া, জিতু মিয়া এবং শাহ আলম। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ইউনুছ মিয়া ও আব্দুল্লাহ মিয়া। এ ছাড়াও আরও ছয় জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মামলার বাকি ১৯ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নূরুজ্জামান জানান, ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সঠিক বিচার পেয়ে আমরা সন্তুষ্ট। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১ আগস্ট জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে কৃষক তোঁতা মিয়া গুরুতর আহত হন। তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পরদিন ২ আগস্ট তার ছেলে আব্দুল কাইয়ুম বাদি হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এর প্রেক্ষিতে ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন।

/এসএন/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের