জমির বিরোধ সমাধান করতে গিয়ে মৃত্যু, স্ত্রীর দাবি হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০২৩, ১৪:৩৩আপডেট : ১৮ মে ২০২৩, ১৪:৩৩

মুন্সীগঞ্জে পারিবারিকভাবে জমির বিরোধের সমাধানের সময় সেন্টু হাওলাদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) রাতে টঙ্গিবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। জমির ভাগ থেকে বঞ্চিত করতে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার স্ত্রীর।

সেন্টু হাওলাদার উপজেলার পুরাবাজার এলাকার মজিবুর হাওলাদারের ছেলে। জমি নিয়ে বাবা, ভাইদের সঙ্গে বিরোধ থাকায় তিনি দুই মেয়ে নিয়ে উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের স্বরস্বতী গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন।

নিহতের স্ত্রী রুজিনা বেগম বলেন, ‘আমার স্বামীর সঙ্গে তার আপন দুই ভাইয়ের জমি নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছে। তার জন্য আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে থাকি। গতকাল আমার চাচা শ্বশুর আমির হোসেন পারিবারিকভাবে জমির বিরোধের সমাধান করার কথা বলে পুরাবাজার ডেকে নিয়ে যায় তাকে।’ 

‘পরে রাত সাড়ে ৮টার দিকে আমার শ্বশুর মজিবুর হাওলাদার ফোন করে জানান, সেন্টু অসুস্থ তাকে হাসপাতালে নিতে হবে। কিন্তু কোন হাসপাতালে নিয়েছে জানতে চাইলে ফোন কেটে দেন। পরে ১৫ মিনিট পর আবার ফোন দিয়ে বলেন সেন্টু মারা গেছে। দাফন করতে পুরা নিয়ে যাচ্ছি। ’

এদিকে রাত ১০টার দিকে পুরাবাজার যাওয়ার পথে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের ভাঙ্গা এলাকায় অ্যাম্বুলেন্স অবরুদ্ধ করেন এলাকাবাসী। অ্যাম্বুলেন্সে মরদেহ দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন তারা। এ সময় সেন্টুর বাবা মজিবুর হাওলাদার ও চাচা আমির হোসেন পালিয়ে যান। তবে সেন্টুর দুই ভাই শাহিন হাওলাদার ও রুবেল হাওলাদারকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।  

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’         
টঙ্গিবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, ‘এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি হার্ট অ্যাটাক করে তিনি মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী রুজিনা বেগম বাদী হয়ে মামলা করেছেন। নিহতের দুই ভাইকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে।’

/এসএন/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের